জীবনযাপন

লেডি গাগা , মাইকেল জ্যাকসনের গানে তাল মেলাচ্ছে ইঁদুর

লেডি গাগার বর্ন দিস ওয়ে, ‘কুইন’ ব্যান্ডের অ্যানাদার ওয়ান বাইটস্ দ্য ডাস্ট এবং মোৎজার্টের একটি পিয়ানো সোনাটা, মাইকেল জ্যাকসনের বিট ইট অথবা মেরুন ফাইভ’-এর সুগার গানে তাল মেলায়নি এমন মানুষ বিরল। তবে এসব গানে এখন তাল মেলাচ্ছে ইঁদুরও।

সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এই সব সুরে কেবল মানুষই নয়, ইঁদুররাও উৎসাহী হয়ে নাচতে শুরু করে।

সম্প্রতি টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১০টি ইঁদুরকে নিয়ে গবেষণাটি করেছেন। ইঁদুরগুলির গায়ে বেতার অ্যাক্সিলোমিটার লাগানো হয়েছিল তারা গানের তালে কী ভাবে আর কত বার মাথা নাড়ায় তা পর্যবেক্ষণ করার জন্য। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ নামক জার্নালে প্রকাশিত হয় গবেষণাটি। আগে মনে করা হত, গানের ছন্দে তাল মিলিয়ে মাথা নাড়াতে কেবল মানুষই পারে। তবে এই গবেষণায় দেখা গেছে, এই ক্ষমতা ইঁদুরদেরও আছে।

প্রতি মিনিটে ১২০ থেকে ১৪০টি বিটের সঙ্গে মানুষ মানুষের মস্তিষ্ক তাল মেলাতে পারে। সঙ্গীতে প্রায়শই এমন বিট ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গিয়েছে যে, ইঁদুররা মানুষের মতো প্রতি মিনিটেই ১৩২টি বিটের সঙ্গে তাল মেলাতে সক্ষম হয়েছে।এ ক্ষেত্রে তাদের কোনও রকম বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়নি। কিন্তু সমীক্ষায় দেখা গেছে যে, যখন গানের লয় ধীর হয়ে যায় বা গতি বাড়ে, তখন তারা তুলনামূলক ভাবে কম সাড়া দেয়।

আরও পড়ুনঃ বাড়িতেই বানিয়ে ফেলুন চকোলেট বরফি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের